
পূর্বাশা ডেস্ক:
বিপিএলে আজ দুটি ম্যাচ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। ম্যাচ শুরু দুপুর ১টায়। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে সিলেট সিক্সার্স। দিনের অপর ম্যাচে খুলনা টাইটান্সকে মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শুরু ৬টা থেকে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন।এছাড়া আজ অন্যান্য যে খেলা টিভি সম্প্রচার করবে তা নিচে দেওয়া হলো।
ইংলিশ প্রিমিয়ার লীগ
ওয়াটফোর্ড-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ আজ রাত ১টা থেকে সুপার স্পোর্ট ৩ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
স্প্যানিশ কোপা ডেল রে
রিয়াল মাদ্রিদ-ফুয়েনলাব্রাডা ম্যাচ আজ রাত ২টা ৩০ মিনিট থেকে সনি সিক্স ও সুপার স্পোর্ট ৭ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
কোপা ইতালিয়া
স্যাম্পডোরিয়া-পেসকারা ম্যাচ আজ রাত ২টা থেকে সুপার স্পোর্ট ৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
























































