রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের মাটিতে ধোনির সামনেই আফ্রিদির নামে স্লোগান!


ভারতের মাটিতে ধোনির সামনেই আফ্রিদির নামে স্লোগান!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতে মহেন্দ্র সিংহ ধোনি সর্বকালের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। কোথাও গেলে ধোনি ধোনি চিৎকারে মুখরিত হয়ে ওঠে। কিন্তু এবার ঘটলো ঠিক তার উল্টো। ধোনি ধোনি রব তো উঠলোই না, উল্টো তার সামনেই পাকিস্তানি ক্রিকেট তারকার নামে দেওয়া হলো স্লোগান।তাও আবার ভারতের মাটিতে!ধোনির সামনেই উঠলো পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির নাম।

ভারতের উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কুনজারে গিয়ে এমনই এক বিরল অভিজ্ঞতা হয়েছে ধোনির। সেখানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সম্মানীক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালও ছিল সেখানে। গত ছ’মাস ধরে ভারতীয় সেনাবাহিনী উপত্যকার বিভিন্ন এলাকায় এই টুর্নামেন্টের আয়োজন করে চলেছে। সামরিক পোশাকে সেখানে হাজির ছিলেন ধোনি। ম্যাচ দেখার ফাঁকে তরুণ কাশ্মীরী ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেছেন ধোনি।

সেখানেই এক পর্যায়ে দর্শকদের মধ্যে থেকে উঠে আসে ‘আফ্রিদিÑআফ্রিদি’ধ্বনি। ধোনি অবশ্য এতে মোটেও বিচলিত হননি। মাথাটা ঠা-াই রেখেছেন। খেলার মাঠেও তিনি যেমন শান্ত, উপত্যকাতেও শান্ত ধোনিকেই পাওয়া গিয়েছে।

পূর্বাশানিউজ/২৮ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি