শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ায় রঞ্জু হোসেন নামে এক যুবককে রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

নিহত রঞ্জু বগুড়ার শহরের জহুরুল নগরের আব্দুস সামাদের ছেলে। বগুড়া সদর থানা পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে। রঞ্জুর বিরুদ্ধে থানায় ঠান্ডু হত্যা মামলাসহ মারামারি ও সন্ত্রাসি ঘটনায় জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

পূর্বাশানিউজ/৩০ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি