শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হবিগঞ্জে ১২০ কেজি গাঁজা জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৭

ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার ভোরে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার নিজনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক সম্রাট রতন পালিয়ে যায়।

রতনের বিরুদ্ধে মাধবপুর থানায় পাঁচটি মামলা রয়েছে।

তিনি উপজেলার কাজীরগঞ্জ উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে।

পূর্বাশানিউজ/০১ ডিসেম্বর ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি