বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১ চুক্তিসহ ৯ সমঝোতা স্মারক সই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে ১টি চুক্তি ও ৯টি সমঝোতা চুক্তি স্মারক সই হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৪ ডিসেম্বর) কম্বোডিয়ার স্থানীয় সময় সকালে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সূত্র- সময় টিভি
দুদেশের মধ্যকার এই চুক্তি দেশ দু’টির বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন দুই দেশের কর্তা ব্যক্তিরা।
এর আগে সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। তাকে স্বাগত জানান হুন সেন। পরে কম্বোডিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা হয়।তিনদিনের সফর শেষে আগামীকাল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি