মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটানস। দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচ দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্স। অদ্যাবধি সবার ওপরে আছে তামিম ইকবালের কুমিল্লা। তারপরে আছে সাকিব আল হাসানের ঢাকা। তিনে মাহমুদউল্লার খুলনা। চারে মাশরাফির রংপুর।

অবশ্য এখনো দলগুলোর চূড়ান্ত পজিশন নির্ধারণ হয়নি। কারণ চারে উঠা সব দলেরই দুই-একটা করে ম্যাচ বাকি আছে। কুমিল্লার দুই ম্যাচ, ঢাকা, রংপুর, খুলনার একটি করে ম্যাচ এখনো হাতে আছে। ম্যাচগুলোর পরই ঠিকঠাক হবে এক থেকে চার নম্বর পজিশন।

পূর্বাশানিউজ/০৫ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি