শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে বাবার সাথে অভিমান করে প্রবাস ফেরত ছেলের আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাবার সাথে অভিমান করে কেরির বড়ি(এক ধরনের বিষক্রিয়া) খেয়ে জয় মিয়া (২১) আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার(১০ ডিসেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের চান্দের চর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জয় মিয়া উপজেলার জিংলাতলি ইউনিয়নের চান্দের চর গ্রামের সরকার বাড়ির মহসিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের চা বিক্রেতা মহসিন মিয়ার প্রবাস ফেরত ছেলে জয় মিয়া(২১)  অভিমান করে বিকালে নিজ বাড়িতে বিষাক্ত বড়ি খেলে প্রথমে রায়পুরের চিকিৎসক রেজাউলের কাছে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে  জয়ের মৃত্যু হয়।

পূর্বাশানিউজ/১১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি