শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে সৌদিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে ৪ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে ৪ জন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৮ জন যাত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা সবাই পুরুষ যাত্রী।তারা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শাহাবুদ্দিন (৩৫), আবু হানিফ (৬) ও নুরুল হাসান রিফাত (২৯) এবং সাতকানিয়া এলাকার আমজাদ হোসেন (২৮) । আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/১১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি