মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আমরা ক্রিকেটের কাছে হারিনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে


আমরা ক্রিকেটের কাছে হারিনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
‘ষড়যন্ত্রের বিচার আল্লাহতায়ালাই করবেন।  আমরা ক্রিকেটের কাছে হারিনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে। মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে নাফিসা কামাল এ মন্তব্য করেন ।
বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সে ম্যাচ শেষ হয়ে গেলেও এখনো হার মেনে নিতে পারেন নি দলটির চেয়ারপার্সন ও ক্রীড়া সংগঠক নাফিসা কামাল। কুমিল্লার হারের পেছনে তিনি ষড়যন্ত্র হয়েছে বলেই মনে করছেন।
আর এই ‘ষড়যন্ত্র’ সূত্রপাত হয় ম্যাচের প্রথম দিন রবিবার। সেদিন বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবে সন্ধ্যায় ম্যাচ যখন শুরু হয় তখন বৃষ্টি ছিল না। আগে ব্যাটিং করা রংপুর ৭ ওভারে তুলে ফেলে ১ উইকেটে ৫৫ রান। এরপরই শুরু বৃষ্টি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর নির্ধারিত সময় সাড়ে নয়টার মধ্যেও শুরু করা যায়নি খেলা।
পূর্বাশানিউজ/১২ ডিসেম্বর ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি