শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরীপুর বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের(কাবাডি) সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৪৬তম স্কুল ও মাদরাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কাবাডি(বালিকা) রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা বিদ্যালয়ের কৃতি খেলোয়ারদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা আফসার কানিজ আফরোজ, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি সদর উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামও গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাষ্টার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি খেলোয়াড় ও এর সাথে সংশ্লিষ্টদের উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন।

পূর্বাশানিউজ/১২ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি