শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শ্রদ্ধা আর বিনম্র ভালবাসায় মহান বিজয় দিবস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গভীর শ্রদ্ধা আর বিন ভালবাসায় জেলা প্রশাসন, মহানগর আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ, বিএনপিও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় উদযাপন করেছে মহান বিজয় দিবস ।

১৬ ডিসেম্বরের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। কুমিল্লা টাউন হল মাঠে সকাল সাড়ে ৬টায়(৬.৩৪মি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সদর সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নেতৃত্বে চৌকস পুলিশ প্রশাসনের একটি দল। এর পরপর বিউকলে করুণ বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর  আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি-যুবদল-ছাত্রদল মহিলাদল, কুমিল্লা সিটিকর্পোরেশন, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংগঠন, কুমিল্লা ক্লাব, রোটারী ক্লাব, উদিচী, যাত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পূর্বাশানিউজ/১৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি