বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এলজির ফোনে ডিএসএলআর ক্যামেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন একটি ফ্লাগশিপ ফোন উন্মোচন করলো এলজি। ফোনটির মডেল এলজি ভি থার্টি প্লাস। ফোনটি চীনের পাশপাশি ভারতেও অবমুক্ত হয়েছে।

এই ফোনের প্রধান আকর্ষণ ফোনটিতে ১৮:৯ রেশিও ওলিড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনের পেছনে রয়েছে ডিএসএলআর এর সমতুল্য ক্যামেরা।  এটি বিশ্বের প্রথম ফোন যেটাতে আছে  এফ/১.৬ অ্যাপারচার।

ফ্ল্যাগশিপ ফোন হওয়ার কারণে এলজি ভি৩০ প্লাস মিলিটারি স্ট্যান্ডার্ডে তৈরি। ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড। অর্থাৎ ফোনটি ওয়াটার ও ডাস্ট রেসিস্টান্ট। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা ও ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরার ছবিও যথেষ্ট ভালো।

ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৯০ রুপিতে।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি