মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির পেনাল্টি মিসেও বার্সার দুর্দান্ত জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সময়টা দারুণ যাচ্ছে বার্সেলোনার। স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভালভার্দের শিষ্যরা।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করেন লিওনেল মেসি। ম্যাচের তৃতীয় মিনিটে ইনিয়েস্তার ক্রস প্রতিপক্ষ বক্সে নিয়ন্ত্রণ নিতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ম্যাচের পরের আধাঘণ্টায় বার্সার আরও দুটি প্রতিরোধ আটকে যায় দেপোর্তিভোর গোলরক্ষক রুবেন মার্টিনেজের গ্লাভসে।

অবশ্য ম্যাচের প্রথম আধাঘণ্টার শেষদিকে ইনিয়েস্তার থেকে বল পেয়ে সেটি একাকী দাঁড়িয়ে থাকা সুয়ারেজের দিকে বাড়ান মেসি। আর তাতেই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেন উরুগুয়ে ফরোয়ার্ড। পরে ৪০ মিনিটের সময় মেসির আরেকটি প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। তবে সেটিকে গোলে রূপ দেন ব্রাজিল তারকা পাউলিনহো।

মধ্যবিরতির পর ৪৭ মিনিটে সার্জিও রবের্তোর ক্রসে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই উরুগুয়ে তারকা সুয়ারেজ। এরপর ৭০ মিনিটে সুয়ারেজ প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।

কিন্তু গোলরক্ষক রুবেনের দ্ক্ষতায় জালে বল জড়াতে পারেননি স্পটকিক নেয়া মেসি।

পরে ম্যাচের ৭৫ মিনিটে জর্ডি আলবার শট পোস্টে লেগে ফেরত আসলে ওঁত পেতে থাকা ব্রাজিল মিডফিল্ডার বল জালে জড়িয়ে বড় জয় নিশ্চিত করেন।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি