মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রোনালদোদের দুই মিলিয়ন ইউরো বোনাস দেবে রিয়াল মাদ্রিদ


রোনালদোদের দুই মিলিয়ন ইউরো বোনাস দেবে রিয়াল মাদ্রিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সময়টা বেশ ভালই যাচ্ছে রোনালদোর রিয়াল মাদ্রিদের। এ বছরে পাঁচটি শিরোপা ঘরে তুলেছে রিয়াল। তাই এবার প্রত্যেক খেলোয়াড়কে দুই মিলিয়ন ইউরো বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

কিছুদিন আগেই ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সবশেষ মৌসুমের শিরোপাও ঘরে তুলেছে রোনালদোরা।
বাদ যায়নি ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপের শিরোপাও। তাই রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়েই ঘোষণা দিলো বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের । ক্লাব কতৃপক্ষ সন্তুষ্ট হলেও খুশি নন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চান তিনি। ট্রান্সফার ফি’এর রেকর্ড গড়ে পিএসজি’তে যোগ দেয়া নেইমার ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির তুলনায় বেতনের হিসেবে পিছিয়ে আছেন ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

পূর্বাশানিউজ/১৯ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি