মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিল মুক্তিযোদ্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পয়েন্ট টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে তলানির দিকের দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারাই কিনা মঙ্গলবার ২-০ গোলে হারিয়ে দিল শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীকে! এমন হারে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীকে ছুঁয়ে ফেলেছে ঢাকা আবাহনী।

মুক্তিযোদ্ধার কাছে হারার কারণে ১৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্টেই রয়েছে চট্টগ্রামের দলটি। আর আরামবাগের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ায় ১৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে ছুঁয়ে ফেলেছে ঢাকা আবাহনী।

এর মধ্য দিয়ে জমে উঠেছে শিরোপা জয়ের লড়াই। ১৭ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে শেখ জামাল। বুধবার তারা ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে। এই ম্যাচে জয় পেলে দুই আবাহনীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে মাহবুব হোসেন রক্সির শেখ জামাল।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দারুণ জয়ে মুক্তিযোদ্ধার হয়ে গোল করেছেন বিপুল ও মাগালান। বিপুল ৫৫ মিনিটে ও মাগালান ৮৮ মিনিটে গোল করে মুক্তিযোদ্ধাকে জয়োল্লাসের উপলক্ষ্য এনে দেন। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মঙ্গলবার ঢাকা আবাহনীর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সানডে সিজোবা। ম্যাচের ৪২ মিনিটে তিনি গোলটি করেন। লিগে এটা আরামবাগের টানা তৃতীয় হার। গেল চার ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না আরামবাগের দলটি।

পূর্বাশানিউজ/২০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি