শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অক্ষয়ের ছবিতে অনুপ্রাণিত বিল গেটস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবার বলিউডে মজলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠিাতা বিল গেটস। মঙ্গলবার তিনি নিজেই স্বীকার করেছেন যে, অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এ লাভ স্টোরি’ ছবিটি তাকে অনুপ্রাণিত করেছে।

মার্কিন ধনকুবের বিল গেটস নিজেই বিশ্বের অসংখ্য মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। বিভিন্ন ক্ষেত্রে তার কাজের জন্য উপকৃত কোটি কোটি মানুষ। সেই বিল গেটসই মঙ্গলবার নিজের অ্যাকাউন্ট থেকে অনুগামীদের জন্য সাতটি ট্যুইট করেছেন।

তাঁর পছন্দের তালিকায় একদিকে যেমন রয়েছেন এডওয়ার্ডো সানশেজের স্নাতক ডিগ্রি অর্জন করার গল্প, তেমনি রয়েছে ভূটান ও মালদ্বীপের নানা কাহিনি। সেই তালিকাতেই দুই নম্বরে জায়গা করে নিয়েছে অক্ষয় অভিনীত ‘টয়লেট: এ লাভ স্টোরি’ ছবিটি।

ট্যুইটে বিল গেটস লেখেন, ‘এই তালিকার ঘটনাগুলি আমাকে অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনের জন্য আশাবাদী করে তুলেছে।’ ‘টয়লেট: এ লাভ স্টোরি’ ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ সম্পর্কে দর্শকদের শিক্ষিত করে তুলেছে বলেও তিনি ট্যুইটে উল্লেখ করেন।

পূর্বাশানিউজ/২০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি