মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিগ্রি নেই, তবু তিনি এমবিবিএস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আব্দুল আলিম। ডিগ্রি না থাকলেও তিনি একজন এমবিবিএস। তিনি কোন মেডিকেল কলেজেও পড়েননি। নেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসের সনদও। তবু তিনি একজন এমবিবিএস!

রাজধানীর মাতুয়াইলের মেডিনোভা হাসপাতাল এন্ড ডিজিল্যাবে বসেন চিকিৎসক আব্দুল আলিম। নামের পাশে এমবিবিএস-সহ বেশ কটি ডিগ্রি লাগিয়ে গত তিন বছর যাবৎ চিকিৎসা দেন তিনি। ব্যবস্থাপত্র দেন সব রোগের।

আব্দুল আলিমের স্ত্রীর দাবি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন তার স্বামী।

সনদ দেখতে চাইলে আব্দুল আলিম মেডিকেল অ্যাসিসট্যান্ট ডিগ্রির কাগজ দেখান। তবে কুমিল্লা গিয়ে খোঁজ মেলেনি সনদে উল্লেখ করা প্রতিষ্ঠানের। পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পাসের সনদও দেখাতে পারেননি আলিম।

অবশেষে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন আব্দুল আলিম। ডিগ্রি নেই তবু তিনি এমবিবিএস।

পূর্বাশানিউজ/২৩ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি