রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ বছরের শিশুকে নির্যাতন, আসামী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্ষেত থেকে মুলা তোলার অপরাধে ৫ বছরের শিশু রিফাতকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে এক পাষণ্ড।

আহত শিশুটির মা বুলবুলী বেগমজানান, রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে খোকন সরকারের ক্ষেত থেকে একটি মুলা তুলে ফেলে তার ছেলে। এ সময় খোকন শিশুটিকে হাত-পা বেঁধে মারপিট করেন।

এক পর্যায়ে জোরপূর্বক শিশু রিফাতের মুখে মুলা ঢুকিয়ে দেন তিনি। এতে রিফাত জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে শিশুটির বাবা মুকুল প্রামাণিক বাদী হয়ে ক্ষেত মালিক খোকন সরকারকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার পরপরই নির্যাতনকারী খোকন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত খোকন উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের আজিজল হকের সরকারের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, মামলা হওয়ার পর নিজ বাড়িতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি