শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেঘনায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার মেঘনা উপজেলায় মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধন হয়েছে।

মঙ্গল বার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মেঘনা থানা মাঠে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন সার্কেল এ এস পি সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামীম, যুগ্ম আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সম্পাদক, এম এ কাশেম ইটালী,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিটন আব্বাসী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলী, থানার কর্মকর্তা বৃন্দ,গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজ ভূঁইয়া প্রমুখ।

পূর্বাশানিউজ/২৭ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি