শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নগরীর নুরপুরে ট্রাক চাপাঁয় সাইকেল চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় একটি বালুভর্তি ট্রাক চাপায় বাই সাইকেল চালক ফয়সাল(১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর)সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল নগরীর নুরপুর এলাকার টিপু মিয়ার ছেলে। ফয়সাল একটি গ্রিলের কারখানার শ্রমিক ছিলেন ।

স্থানীয় সূত্র জানান, একটি বালুভর্তি ট্রাক বাই সাইকেল চালক ফয়সালকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/৩১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি