
বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু তার নতুন ছবিতে কোন অভিনেত্রীই কাজ করতে চাইছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম বর্তমান এর তথ্য মতে, জন আব্রাহামের আগামী ছবি বাতিলের মুখে! এই ছবির জন্য এ পর্যন্ত তিনজন অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই তিনজন অভিনেত্রীই না করে দিয়েছেন। কারও গল্প পছন্দ হয়নি। আবার কারো কাস্ট নিয়ে আপত্তি।
নাম ঠিক না হওয়া এই ছবিতে সবার আগে জন আব্রাহামের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বিপাশা বসুকে। নায়কের নাম শুনেই আর কথা বাড়াননি তিনি। এরপর তামান্না ভাটিয়া। তারও এই ছবতে অভিনয় করতে আপত্তি। কারণটা অবশ্য নায়িকা কিছুই জানাননি। শেষ ভরসা ছিল নায়িকা পূজা হেগড়ে। তিনিও অর্ধেক স্ক্রিপ্ট শুনেই না করে দিয়েছেন। তারও গল্প পছন্দ হয়নি।
এদিকে এই ছবির জন্য প্রযোজক খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা যায়, প্রোডাকশন হাউসের দাবি এতটাই বেশি ছিল যার কারণে প্রযোজকও খুঁজে পাচ্ছেন না তারা।

























































