মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ে করে ‘দেউলিয়া’ কোহলি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অনেক গোপনীয়তা আর নাটকীয়তার মধ্যেই গত বছরের ১১ ডিসেম্বর ইতালির তুসকানির এক হেরিটেজ রিসোর্টে গাটছড়া বাঁধেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের ২০-২২দিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি তার রেশ। জাতীয় দল থেকে সপ্তাহ তিনেকের ছুটি নিয়ে ইতালিতে গিয়ে বিয়েটা সেরেছিলেন। এর পর ভারতের মুম্বাই ও দিল্লিতে অভ্যর্থনার আয়োজন করা হয়।

আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত কোহলি। স্বামীর পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন স্ত্রী অানুশকাও। সেখানে নতুন বছরের উদযাপন পর্ব ভালোভাবেই সারছেন নবদম্পতি। তবে এর মাঝেই কোহলি-আনুশকার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় একটি শপিং মলে অানুশকাকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছেন কোহলি।

ডিসকাউন্ট সেলে কোহলি ও আনুশকা। ছবি: সংগৃহীত

ডিসকাউন্ট সেলে কোহলি ও আনুশকা। ছবি: সংগৃহীত

সেখানে আবার ৫০ শতাংশ শীতকালীন ছাড় দেওয়া হচ্ছে। কোহলি ও আনুশকার এই ছবি তাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এমন ছবি প্রকাশ্যে আসতেই বিদ্রুপের শিকার হচ্ছেন হাইপ্রোফাইল এই দম্পতি। কেউ কেউ বলছেন, বিয়ে করে দেউলিয়াই হয়ে গেছে কোহলি, তাই তো ৫০% ছাড়ে জিনিসপত্র কেনাকাটা করছেন! কটাক্ষ করে আরেকজন লিখেছেন, ‘জোড়া রিসেপশনে এত খরচের পর ছাড়েই জিনিসপত্র কিনতে হবে ডার্লিং।’

পূর্বাশানিউজ/০৩ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি