শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরের বাউচাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প। উপজেলার বাউচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‘ইনার ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট ইন ফ্রেন্ডশীপ, হিউমিনিটি এন্ড চেরিটি’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে ১০ জন চিকিৎসক দ্বারা ১ হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করা হয়।

পরে বক্তব্য রাখেন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের প্রধান উদ্যোক্ত ডা. সোহেলি সাত্তার। এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি