শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় ১০০ পিস ইয়াবাহ সহ ৩জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বরুড়ায় আদ্রা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে জনৈক শাহাজাহান মিয়ার চা দোকানের সামনে রাস্তার উপর থেকে ১০০পিস ইয়াবাহ সহ ৩ জনকে গ্রেফতার করেছে বরুড়া থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পেরপেটি গ্রামের মো. তামিম (২২), বদিউল আলম (২২) ও শাহিনুর (২৩) কে এসআই মনির ও এএসআই আবদুল জাহের তাদেরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বরুড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। গতকাল গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এদেরকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি