সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিদ্যুতের দাম না কমালে আইনত ব্যবস্থা নেওয়া হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাতিল ও মূল্য কমানোর দাবি জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)। আগামী ৮-১০দিনের মধ্যে বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ না নিলে সরকার ও বিইআরসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় সংগঠনটির জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ অন্যায় ও অযৌক্তিক। ফলে তা বাতিল করতে হবে। বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে ক্যাবের ১৫ দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি