মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ফোরম্যানের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের একটি কন্টেইনার ডিপোতে লরির ধাক্কায় এক ফোরম্যানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড উপজেলার পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫০) ছিলেন ওই ডিপোর ফোরম্যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে; চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় তিনি পরিবার নিয়ে থাকতেন ।

তার সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে ডিপোতে কাজ করার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কালাম।

সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।

পূর্বাশানিউজ/১১ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি