
ডেস্ক রিপোর্ট:
ভারতে পাচারের সময় ৪৯৪টি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে খুলনায় বন বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। শুক্রবার গভীর রাতে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পিকআপ ভ্যান থেকে ওই কচ্ছপসহ তাদের আটক করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, কচ্ছপগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের এবং আটক ৩ জনকে আদালতে পাঠানো হচ্ছে।

















































