শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মগবাজারে বহুতল ভবনের বেসমেন্টে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মগবাজারে একটি পাঁচতলা ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে ১২টার দিকে মগবাজার চৌরাস্তায় এলাকায় একটি পাঁচতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।

পূর্বাশানিউজ/১৩ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি