মঙ্গলবার,১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংর্ঘষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফা  বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর একটি উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে রওনা হয়েছে।

পূর্বাশানিউজ/১৩ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি