
৫৩তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গী থেকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত বয়ান শোনেন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে বেলা পৌনে ১১টায় টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
এদিকে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, কনকনে শীতের মধ্যে সকাল সাড়ে ৭টা বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগি শুরু হয়।























































