মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সাকিবের পর মাশরাফির আঘাত, ৩ উইকেট নেই জিম্বাবুয়ের


সাকিবের পর মাশরাফির আঘাত, ৩ উইকেট নেই জিম্বাবুয়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানলেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড ছিল। ওই বলে স্ট্যাম্পিং হন সলোমন মায়ার। কোনও রান না করেই ফিরে যান তিনি। তৃতীয় বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন শন আরভিন। তিনিও কোনও রান না করে ফিরে যান। এরপর ৩০ রানের মাথায় মাশরাফির আঘাত। মাসাকাদজা ফিরালেন ১৫ রানে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই ম্যাচে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান।

বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তিন পেসার হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

স্পেশাল স্পিনার হিসাবে একাদশে রাখা হয়েছে সানজামুল ইসলামকে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর আজ প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য সরকারকে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম।

পূর্বাশানিউজ/১৫ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি