
পূর্বাশা ডেস্ক:
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির শাস্তি হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
দণি আফ্রিকার বিপে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠের আম্পায়ারের কাছে বার বার বল নিয়ে অভিযোগ করছিলেন কোহলি। তার অভিযোগ ছিল, মাঠের বাইরের স্যাঁতসেঁতে অবস্থা থাকায় বল তিগ্রস্থ হচ্ছে।
এক পর্যায়ে ‘আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে বল ছুড়ে মারেন কোহলি। যা ক্রিকেটের যে ‘স্পিরিট তার পরিপন্থী’ হিসেবে প্রমাণিত হয়েছে।
























































