শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকৃবিসাস এর নতুন কমিটিকে কুবিসাসের অভিনন্দন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৮

কুবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) গত ১৫ জানুয়ারি ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে। উক্ত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তথ্য ও পাঠাগার সম্পাদক তানভীর সাবিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে দুই সাংবাদিক সমিতির মধ্যকার পারষ্পারিক সহযোগীতা ধারাবাহিকভাবে বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্বাশানিউজ/১৬ জানুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি