মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালো শুরু জিম্বাবুয়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৮

Zimbabwe cricketer Brendan Taylor plays a shot during the first One Day International (ODI) cricket match of the Tri-Nations Series between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 15, 2018. / AFP PHOTO / Munir UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

পূর্বাশা ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে মিরপুরে এটি ১০০তম ম্যাচ।

সিরিজে শ্রীলঙ্কা আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে। অন্যদিকে, জিম্বাবুয়ের আজ দ্বিতীয় ম্যাচ। গত ১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে আট উইকেটে হেরেছিল তারা।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ওয়ানিদু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, পিটার মুর, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষ), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, টেন্ডাই সাতারা, ব্লিজিং মুজারাবানি।

পূর্বাশানিউজ/১৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি