বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচনও স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পর এবার দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ডেমরা ইউনিয়নের ভোটার মোজাম্মেল হোসেন।

এর আগে, গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন ও নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ডিএনসিসিতে নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি