
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ এলাকা বাস চাপায় মো.মহিউদ্দিন (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই অটোরিক্সার যাত্রী নাজিম উদ্দিন(৫০)।
বৃহস্পতিবার সকালে শেরশাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
নিহত মহিউদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামের হাজী ওমর আলী বেপারি বাড়ির সাফাজল বেপারির সন্তান। তিনি নগরীর হালিশহরের আব্বাস পাড়া এলাকা ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালের নায়েক শীলব্রত দাস জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর শেরশাহ এলাকায় সিটি বাস সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।
সকাল সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন ও নাজিমকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নাজিমের অবস্থাও আশঙ্কাজনক।

























































