রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অমিতাভ ও মাধুরীদের সারিতে সানি লিওন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

পর্ন ফিল্মের জগৎকে বহুদিন বিদায় জানিয়েছেন। এখন পাকাপাকিভাবে ভারতের বাসিন্দা। বলিউডের অন্যতম নায়িকা তিনি। কিন্তু এত সাফল্যের মধ্যেও একটা দুঃখ এখনও সানি লিওনের মনে রয়ে গেছে।

মানুষ এখনও তাকে অতীতের দাঁড়িপাল্লাতেই বিচার করে। এমনকী, আবেদনময়ী হিসেবেই তাকে সিনেমায় নেওয়া হয়। একথাও শোনা গেছে- যে সানি নেটদুনিয়ার সার্চ লিস্টে ভারতে সবচেয়ে উপরে, সেই সানিরই নতুন বছরের অনুষ্ঠান নিয়ে বেধে যায় কাজিয়া। যার জেরে নায়িকাকে আবার নিজের পারফরম্যান্সও বাতিল করতে হয়।

তবে এ দুঃখ এবার কিছুটা হলেও মিটতে চলেছে প্রাক্তন পর্নস্টারের। এবার মধুবালা, অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরী দীক্ষিতদের সাথে একসারিতে স্থান পেতে চলেছেন তিনি। দিল্লির মাদাম তুসো মিউজিয়ামের জন্য তৈরি হচ্ছে তার মোমের মূর্তি। যা বসবে এই বলিউড তারকাদের পাশেই।

ইতিমধ্যেই লন্ডন থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন মাদাম তুসোর কারিগররা। চলছে মাপ নেওয়ার কাজ। বিশেষ করে চেহারার। প্রায় ২০০ রকমের পরিমাপ নেওয়া হয়েছে। যাতে অবিকল সানির মতোই মূর্তি তৈরি করা যায়।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি