বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের বিশেষ দূত


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের বিশেষ দূত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন ইয়াং হি লি। এ সময় রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করেন। সফরকালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও দুপুরে রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার আসেন। চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা থাকলেও সে দেশের নিষেধাজ্ঞার কারণে তিনি মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে সফরে আসেন। পাঁচ দিন বাংলাদেশে থেকে ২৪ জানুয়ারি থাইল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে তার।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি