শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মালিবাগে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় রুনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রুনা পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের আদি লেন এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালতক।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি