
ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করা হয়। একদল মুখোশধারী ‘রোহিঙ্গা’র গুলিতে মোহাম্মদ ইউসুফ (৪৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. ইউসুফ (৪৩) তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে একদল মুখোশধারী ইউসুফের মাথায় গুলি করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ১০-১২ জনের একটি দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০ টায় তার মৃত্যু হয়।
এদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।























































