বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভরা মৌসুমে চড়া বাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

পেঁয়াজের ঝাঁজে নাকাল হয়ে ভরা মৌসুমেও অস্বস্তিতে ভোক্তারা। ঢাকার বাজারে শীতকালীন সবজির দামও বেড়েছে। গতকাল একটি লাউয়ের জন্য গুনতে হয় ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল মাত্র ৩০ থেকে ৪০ টাকা। দাম বাড়ার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারছেন না বিক্রেতারাও। তাদের ভাষ্য, মাসের শুরু থেকেই একটু একটু করে সবজির দাম বাড়ছে।

গতকাল প্রতিকেজি শিম, টমেটো, বেগুন ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। মাঝারি ধরনের ফুলকপি বিক্রি হয় ৪০ টাকায়। অধিকাংশ সবজির দাম গত দুই সপ্তাহে কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। শীতকালীন বাজারের সবচেয়ে কম দামি সবজি মুলা এবং শালগমও বিক্রি হচ্ছে ২৫ ও ৩০ টাকা দরে।

বাজারে নতুন আসা পেঁয়াজের দাম এক সপ্তাহ আগে কিছুটা কমলেও এ সপ্তাহে আর কমেনি। ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি আর দেশি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলুর দামও প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকা।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি