মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনজুরিতে আবারও মাঠের বাইরে নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। পাঁজরের পর এবার উরুর চোটে পড়েছেন এই তারকা। এর ফলে আজ (রোববার) গুরুত্বপূর্ণ ম্যাচে লিওঁয়ের বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে নামবে পিএসজি।

পাঁজরের চোটে নঁতের বিপক্ষে মাঠে নামা হয়নি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সেরা তারকা নেইমারের। পরের ম্যাচে দিঁজোর বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, সেই শঙ্কাও ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করে পিএসজিকে ৮-০ গোলের দাপুটে এক জয় এনে দেন নেইমার।

এদিকে নেইমারের সঙ্গে লিওঁয়ের বিপক্ষে দেখা যাবে না লুকাস মৌরা, থিয়াগো মোতার মত তারকাদের। তবে শাস্তি শেষ করে পিএসজি শিবিরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা পাস্তোরে। আর এমবাপে, ডি মারিয়াদের সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে এই তারকাকে।

পূর্বাশানিউজ/২১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি