
পূর্বাশা ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিরমল কুমার দাশ আদালতে উপস্থিত আছেন। এর আগে গতকাল রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও এক বিচারপতি ছুটিতে থাকায় রায় ঘোষণা হয়নি।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট।

















































