সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দ. আফ্রিকাকে বিদায় করে সেমিতে পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। ২৬ জানুয়ারি শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বুধবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন আলী জারইয়াব আসিফ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন জ্যাসন নাইম্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওয়ান্দিলে মাকওয়েতু। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুহাম্মদ মুসা। ম্যাচ সেরা হন পাকিস্তানের আলী জারইয়াব।

পূর্বাশানিউজ/২৪জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি