বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নওগাঁয় নোটবই কিনতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

নওগাঁতে শিক্ষার্থীদের নোটবই কিনতে বাধ্য করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পাঠ্যতালিকার সরকারি বই পাওয়ার পরেও বইয়ের দোকানগুলো থেকে কিনছে নোটবই। শিক্ষা কর্মকর্তারা বলছে এর সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকা দিয়ে শিক্ষার্থীদের নোট বই কিনতে বাধ্য করা হচ্ছে।
এনসিটিবির অনুমোদন ছাড়া পাঠ্য তালিকায় অন্য বই ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিনামূল্যে সরকারি বই পাওয়ার পরও বইয়ের দোকানে চোখে পড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

বছরের প্রথম দিনেই দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়েছে সরকার। অথচ বিভিন্ন প্রকাশনার কাছ থেকে কমিশন নিয়ে শিক্ষার্থীদের নোট বই কিনতে বাধ্য করছেন নওগাঁ জেলার কিছু শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বইয়ের তালিকার নামে দেয়া হচ্ছে নোট বইয়ের তালিকা।

শিক্ষকদের বলে দেয়া বই কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অর্থাভাবে যারা তালিকায় থাকা বই কিনতে পরছেন না তাদের দিকে শিক্ষকদের মনোযোগ নেই বলে অভিযোগ উঠেছে।

যদিও শিক্ষার্থীদের নোট বই কিনতে বাধ্য করার কথা স্বীকার করতে নারাজ শিক্ষক নেতারা। এসব বই সহায়ক পাঠ হিসেবে কাজ করে বলে দাবি করছেন বিক্রেতারা।

বিক্রেতারা বলেন, নোটবইগুলো পাঠ্যবই পাঠে সহায়ক করে। সেকারণে এই বইগুলো বিক্রি করা হচ্ছে।

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন জানান, এনসিটিবির অনুমোদন ছাড়া পাঠ্য তালিকায় অন্য বই ব্যবহারের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি