শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ধানের জমিতে সেচের পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোর্কণ গ্রামে আবদুল মোতালিব(৬০)নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে এই হত্যার ঘটনাটি ঘটে।

হত্যার অভিযোগে উপজেলার গোর্কণ গ্রামের মিজানুর রহমানের ছেলে আরমান মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় রাতে নিহতের ছেলে ফুজাল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত মোতালিব নিজের ধানের জমিতে সেচের পানি দিচ্ছিল। পানি আগে পরে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়ার সাথে কথা কাটাকাটি হয় তার।

এসময় প্রতিপক্ষের লোকজন আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন মোতালিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে মর্গে রাখা হয়েছে।

মোতালিব হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি