সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রইছ উল আলম মণ্ডল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনকারী সুরাইয়া বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। অপরদিকে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালনকারী কে এম মোজাম্মেল হকও ৩১ জানুয়ারি অবসরে যাচ্ছেন।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি