মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় বাস চাপায় নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস চাপায় রুশিয়া বেগম (৪২) নামে এক পথচারি নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) রাত ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক ভাবে নিহত রুশিয়া বেগম এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ি ও চান্দিনা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (উপ-পরিদর্শক ) জীবন কৃষ্ণ হাজারী বিষয়টি নিশ্চিত করে জানান,তাৎক্ষনিক ভাবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে তার সাথে থাকা ব্যাগ থেকে ছবি ও ব্যাংকের কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে তার নাম রুশিয়া বেগম।  নিহতের মরদেহ চান্দিনা থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি