মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুস্তাফিজকে ২.২ কোটিতে দলে নিলো মুম্বাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আজ শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। দুইদিনব্যাপী এই নিলামের প্রথম দিন সকালেই সাকিব আল হাসানকে ২ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অপেক্ষা ছিল গত দুই আসরে হায়দ্রাবাদের হয়ে দারুণ ফর্ম করা মোস্তাফিজুর রহমানকে নিয়ে। সকালের দিকে দল না পেলেও শেষ বিকেলে ঠিকই দল পেলেন ‘কাটার মাস্টার’। সাকিবের চেয়ে বেশি দামেই বিক্রি হলেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে নিতা আম্বানির মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। ১ কোটি ভিত্তিমূল্যের ‘ফিজ’কে মুম্বাই কিনেছে ২কোটি ২০ লাখ রূপিতে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে খেলতেই শুনেছেন এই খবর। আবার এই ম্যাচেই শিকার করেছেন দ্রুততম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট।

পূর্বাশানিউজ/২৭জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি