মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিল নিলামে নামই ওঠেনি তামিম-রিয়াদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের দুই দিনব্যাপী খেলোয়াড় নিলাম আজ শেষ হয়েছে। নিলামে বাংলাদেশ থেকে দুইজন খেলোয়াড় দল পেয়েছেন। দুই কোটি ২০ লাখ রুপিতে পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সাকিব মোস্তাফিজ দল পেলেও নিলামে নামই ওঠেনি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। দুইজনেরই ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি করে। আশা করা হচ্ছিলো এবার প্রথমবারের মতো আইপিএলে দল পাবেন তামিম। নিলামের আগেও শোনা যাচ্ছিলো, প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব তামিমকে দলে নিতে পারে। কিন্তু তার কিছুই হলো না।

আইপিএল নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট আটজন খেলোয়াড় নাম লিখিয়েছিলেন। এদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় থাকেন ছয়জন। বাদ পড়েন দুইজন। চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়দের নাম হলো সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু ও সাব্বির রহমান। এদের মধ্যে সাকিব-মোস্তাফিজ দল পেলেও বাকিদের নাম নিলামে ওঠেনি।

পূর্বাশানিউজ/২৮জানুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি